×
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন

২০২৬ অক্টোবর ০৩ ১৯:০৩:২৪
ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২০ সেপ্টেম্বর তিনি নতুন পদে যোগ দেন। ব্যাংকিং খাতে দীর্ঘ ৩৬ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার।এক বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মোহাম্মদ আবু জাফর প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবে কাজ করেছেন।

এ ছাড়া ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

তার পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিং। বিভিন্ন পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায়ও তিনি দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে মোহাম্মদ আবু জাফর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে