×
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ অক্টোবর ০২ ১৬:০৬:২৫
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-০১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সায়হাম টেক্সটাইলের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২১.৭৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩৪ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড অ্যাকসেসরিজ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১২.০০ শতাংশ। দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১১.৭২ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সানলাইফ ইনস্যুরেন্সের ১০.৯৬ শতাংশ (৫২ টাকা থেকে ৫৭ টাকা ৭০ পয়সা), অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১০.৭৬ শতাংশ (১৫ টাকা ৮০ পয়সা থেকে ১৭ টাকা ৫০ পয়সা), সমতা লেদার কমপ্লেক্সের ১০.২৭ শতাংশ (৮৭ টাকা ৬০ পয়সা থেকে ৯৬ টাকা ৬০ পয়সা), তুং হাই নিটিংয়ের ৯.৫২ শতাংশ (৪ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকা ৬০ পয়সা), দুলামিয়া কটনের ৯.১০ শতাংশ (১৯৬ টাকা ৬০ পয়সা থেকে ২১৪ টাকা ৫০ পয়সা), ইভেন্স টেক্সটাইলের ৮.১৬ শতাংশ (১৪ টাকা ৭০ পয়সা থেকে ১৫ টাকা ৯০ পয়সা) এবং প্যারামাউন্ট টেক্সটাইলের (পিটিএল) ৭.৪৮ শতাংশ (৭৬ টাকা ২০ পয়সা থেকে ৮১ টাকা ৯০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে