×
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ অক্টোবর ০২ ১৫:৫৯:২৭
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-০১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১১.৫৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩৫ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএন্ডএ টেক্সটাইল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৮.১৩ শতাংশ (২০ টাকা ৯০ পয়সা থেকে ১৯ টাকা ২০ পয়সা), এএফসি এগ্রো বায়োটেকের ৮.০৬ শতাংশ (৬ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৭০ পয়সা), বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) ৮.০৬ শতাংশ (১২ টাকা ৪০ পয়সা থেকে ১১ টাকা ৪০ পয়সা), আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ (১০ টাকা ৪০ পয়সা থেকে ৯ টাকা ৬০ পয়সা), জাহিন স্পিনিংয়ের ৭.৫৫ শতাংশ (৫ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৯০ পয়সা), জিল বাংলা সুগার মিলসের ৭.৩৩ শতাংশ (১৮৬ টাকা ৯০ পয়সা থেকে ১৭৩ টাকা ২০ পয়সা) এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ (৬ টাকা ৯০ পয়সা থেকে ৬ টাকা ৪০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে