×
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৬ অক্টোবর ০১ ১৪:৩৯:৪৮
১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৬০ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৭৮টি লেনদেনে ৯৮ লাখ ১৫ হাজার ৯৫৪টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌-এর, যার পরিমাণ ১৮ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, যার লেনদেনের পরিমাণ ১২ কোটি ৮৭ লাখ ২ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, যার ১১ কোটি ৪৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স ৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্স ৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে