বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি
নিজস্ব প্রতিবেদক : সূচকে উত্থান-পতন থাকলেও শেয়ারবাজারের লেনদেনে কাঙ্ক্ষিত গতি ফিরছে না। পতনের সময় যেমন সূচকের নড়াচড়া সীমিত থাকছে, তেমনি ঊর্ধ্বমুখী দিনেও বাজারে দেখা যাচ্ছে না প্রত্যাশিত গতিশীলতা। বাজার সংশ্লিষ্টদের মতে, এর অন্যতম কারণ হলো শেয়ারবাজারে সব শ্রেণীর বিনিয়োগকারীর সমানভাবে অংশগ্রহণ না থাকা।
তাদের ভাষ্য, বর্তমানে সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণের ওপরই অনেকটা নির্ভর করছে বাজারের লেনদেন। কিন্তু শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের সক্রিয়তায় একটি টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার তৈরি করা সম্ভব নয়। বাজারে বড় পুঁজির বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বড় পুঁজির বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেন বাড়লে বাজারে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে লেনদেনে গতি ও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এজন্য এসব বিনিয়োগকারীর বাজারে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তারা।
এদিকে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।
বাজারের দৈনিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫০.৪৩ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ১৩.৭৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৮.৪৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১৩০টির দর কমেছে এবং ৬৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
টাকার অঙ্কেও এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজারটিতে প্রায় ৬৯৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৩৪ কোটি ৫২ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৬৪ কোটি ৫৯ লাখ টাকা।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মোট ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৩১ লাখ টাকা।
সিএসইতে এদিন মোট ১৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৭৪টির দর কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৮১৪.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিনও সূচকটি ৫.০২ পয়েন্ট কমেছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, সামগ্রিকভাবে সূচক ও লেনদেনে কিছুটা ইতিবাচক চিত্র দেখা গেলেও বাজারের স্থায়ী গতি ফেরাতে বিনিয়োগকারীদের সব শ্রেণীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে প্রাতিষ্ঠানিক ও বড় পুঁজির বিনিয়োগকারীরা নিয়মিতভাবে বাজারে সক্রিয় হলে লেনদেনের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি শেয়ারবাজারে কাঙ্ক্ষিত প্রাণচাঞ্চল্য ফিরে আসতে পারে।
এসএ খান/
পাঠকের মতামত:
- বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি
- সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে যিনি
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফাহাম আব্দুস সালামকে পাল্টা জবাব দিলেন পিনাকী ভট্টাচার্য
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- সিটি ব্যাংকের বোর্ড সভা স্থগিত
- ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- মোজাফফরের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ, সামনে এলো নতুন তথ্য
- মৃত্যুর ১২ বছর পর সাবেক এমপির বিরুদ্ধে মামলা, যা বললেন বাদী
- মেঘের আনাগোনা, দিনের তাপমাত্রা নিয়ে নতুন তথ্য
- তিন দফায় কমল সোনার দাম, আজকের নতুন দর প্রকাশ
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- এক বাড়িতেই এক মাসের ২৩৫ ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- একসঙ্গে দিল্লির ছক ভাঙছে ঢাকা-তেহরান-ইসলামাবাদ-ওয়াশিংটন
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ‘বিএনপির ৬৭ বার মৃত্যু হয়েছে’
- বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি, নথিতে একাধিক অসঙ্গতি
- বিএসইসির সভায় পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সংবিধান সংশোধনের নতুন প্যাঁচ!
- একই দাগে সরকারি-ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে যা করতে হবে
- শুধু মুখ দেখিয়েই আয় ১৮ লাখ টাকা, শুরু নতুন ট্রেন্ড
- দিল্লি নাকি ওয়াশিংটন সংকেত স্পষ্ট, ফিরছেন হাসিনা
- আমিরাতের সঙ্গে গোপন বৈঠক নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
- কলেজ পরিবর্তনে বড় নির্দেশনা, ভুল করলে বাতিল হতে পারে আবেদন
- দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে মিলল ইঙ্গিত
- ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকার চেক
- পুঁজি বাঁচিয়ে মুনাফার সন্ধানে সাধারণ বিনিয়োগকারীরা
- ২৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অবশেষে ৪ বছর পর বাংলাদেশিদের সুখবর
- আবারও কমল সোনা-রুপার দাম, নতুন মূল্য জানুন
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি
- মুনাফা ও নগদ প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা
- ইয়াবার নামে যা খাওয়ানো হচ্ছে মাদকসেবীদের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- সংসদে আসছে দ্বিতীয় কক্ষ: আশার জায়গা যেখানে
- টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
- বাংলা দখলের অভিযানে থালপতি, কাঁপছে মোদির মসনদ
- বিহারিরা ভারতের মানুষ হয়েও কেন পাকিস্তানে?
- পিটিআইয়ের আন্দোলনের মধ্যেই ইমরানের মুক্তি নিয়ে নতুন ইঙ্গিত
- সোনালী লাইফের প্রধান কার্যালয় স্থানান্তর
- একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের
- বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং
- সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়
- ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজারে প্রাণ ফেরাতে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা জরুরি
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- সিটি ব্যাংকের বোর্ড সভা স্থগিত
- ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা






.jpg&w=50&h=35)




