×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

২০২৬ সেপ্টেম্বর ২২ ১০:১৬:৩৪
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম পাটোয়ারী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে ঢাকার থেকে সড়কপথে মরিয়মের মরদেহ গাবুরায় পৌঁছায়। এর আগেই বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গোসল ও জানাজা শেষে রাতেই তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফনে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। দাফনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন বলে জানা গেছে।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজনরা। এ ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। পরে আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগগুলো তদন্তাধীন।

এদিকে গাজী নজরুল ইসলাম মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বলে আদালত-সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে মরিয়ম খাতুনের মৃত্যুকে ঘিরে করা মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য—দুটিই তদন্তের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

মরিয়ম খাতুনের মরদেহ ঢাকায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় পৌঁছান।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে