×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি

২০২৬ সেপ্টেম্বর ২১ ২২:১৭:২৯
পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত এবং পরিবেশবান্ধব সবুজ শিল্প প্রতিষ্ঠানে স্বল্প সুদে রেয়াতী অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সাথে দুটি পুন অর্থায়ন (রিফাইন্যান্স) চুক্তি স্বাক্ষর করেছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান 'ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি'।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কেন্দ্রীয় ব্যাংকের 'তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে পুন অর্থায়ন স্কিম' এবং 'গ্রিন ফ্যাক্টরি ও সবুজ শিল্পায়ন স্কিম'-এর আওতায় এই চুক্তিগুলো সম্পাদিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে ইউনাইটেড ফাইন্যান্স তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং পরিবেশবান্ধব কারখানাগোষ্ঠী ও টেকসই উৎপাদনে বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজ ও সুলভ শর্তে ঋণ সুবিধা প্রদান করবে।

প্রযুক্তিভিত্তিক ব্যবসা ও টেকসই শিল্প বিকাশে কেন্দ্রীয় ব্যাংক যে সহায়তা জোরদার করছে, তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে