তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ না করেই শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর প্রায় ১৭ মাসে ৩৫১ শতাংশ বেড়েছে। অস্বাভাবিক এই দরবৃদ্ধির কারণ অনুসন্ধানে এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথক তদন্ত পরিচালনা করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৮ টাকা ৪০ পয়সা। সেখান থেকে ৯৯ টাকা ৮০ পয়সা বা ৩৫১ শতাংশ বেড়ে ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর তা ১২৮ টাকা ২০ পয়সায় গিয়ে পৌঁছায়।
নিয়ন্ত্রণ সংস্থার সূত্র জানায়, বিএসইসির করা তদন্ত প্রতিবেদনটি এখন 'এনফোর্সমেন্ট' পর্যায়ে রয়েছে। তদন্তে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির প্রাথমিক প্রমাণ মিলেছে। পাশাপাশি ডিএসই-র সাম্প্রতিক তদন্তেও বড় ধরনের কারসাজির আলামত ধরা পড়েছে। তবে বিএসইসি বা ডিএসই—কোনো সংস্থাই এখনো শেয়ারবাজারের এই কারসাজির জন্য কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ফলে তদন্তের তথ্যগুলো এখনো প্রশাসনিক প্রক্রিয়ার অধীন রয়েছে।
প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সিটি জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক অবস্থার উন্নতি হলেও শেয়ারের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় মুনাফার প্রবৃদ্ধি সেভাবে হয়নি। এই ছয় মাসে কোম্পানিটির নিট মুনাফা ৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪১ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ কোটি ১০ লাখ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।
২০২৬ সালের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩০ পয়সা। অথচ ২১ সেপ্টেম্বর শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২৮ টাকা ২০ পয়সা, যা এনএভির তুলনায় প্রায় ৪.৯ গুণ বেশি। এর আগে ২০২৫ অর্থবছরে কোম্পানিটি ৩ টাকা ৪০ পয়সা ইপিএস দেখিয়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
১৯৯৬ সালে গঠিত 'এ' ক্যাটাগরির এই নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি ২০০৭ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৩৬.০৬ শতাংশ স্পন্সর ও পরিচালকদের হাতে এবং ৩৮.৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৫.৩৪ শতাংশ শেয়ার। গত জুলাইয়ে একটি ক্রেডিট রেটিং সংস্থা কোম্পানিটিকে 'AAA' রেটিং দিয়েছে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন










