ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬

সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

২০২৬ আগস্ট ২২ ১৫:৫৮:৩৬
সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ১৪টি মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ড দুটি হলো- রিলায়েন্স ওয়ান, আইসিবি অগ্রণী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএলএসএফ, সিএপিএমআইবিবিএলএমএফ, সিএপিএমবিডিবিএলএমএফ, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ওয়ান আইসিবিএ অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড এবং আইসিবি সোনালী ওয়ান মিউচুয়াল ফান্ড।

ফান্ডগুলোর মধ্যে রিলায়েন্স ওয়ান এবং আইসিবি অগ্রণী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাকি ১২টি কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিট আয়ের ভিত্তিতে ইউনিটধারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ইউনিটের বিপরীতে ১ টাকা করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।

ডিভিডেন্ড পাওয়ার যোগ্য ইউনিটধারী নির্ধারণে ফান্ডটির রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। এ সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬২ পয়সা এবং ব্যয়মূল্যে ইউনিটপ্রতি এনএভি হয়েছে ১১ টাকা ৫১ পয়সা। একই সময়ে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ৪৮ পয়সা।

এর আগের অর্থবছর, অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে ফান্ডটির ইপিইউ ছিল ঋণাত্মক ৩১ পয়সা। ওই সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ছিল ১০ টাকা ৪৭ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ছিল ১১ টাকা এবং এনওসিএফপিইউ ছিল ৫৫ পয়সা।

আইসিবি অগ্রণী ওয়ান মিউচুয়াল ফান্ড

আইসিবি অগ্রণী ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডটির লভ্যাংশের রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। একই সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৫ পয়সা এবং ব্যয়মূল্যে ইউনিটপ্রতি এনএভি হয়েছে ১২ টাকা ৪৮ পয়সা। এ সময়ে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ৪৩ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে আইসিবি অগ্রণী ওয়ান ফান্ডটির ইপিইউ ছিল ৩৬ পয়সা। ওই সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ছিল ৯ টাকা, ব্যয়মূল্যে এনএভি ছিল ১২ টাকা ১ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৫৭ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২টি মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলোর ট্রাস্টি বোর্ড ও ট্রাস্টি কমিটি পৃথকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে।

এসইএমএল আইবিবিএলএসএফ

এসইএমএল আইবিবিএলএসএফের ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

আলোচ্য অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪৯ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি এনএভি হয়েছে ১১ টাকা ৭৮ পয়সা। একই সময়ে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ৪৪ পয়সা।

এর আগের ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইপিইউ ছিল ১৪ পয়সা, বাজারমূল্যের ভিত্তিতে এনএভি ছিল ৯ টাকা ৫১ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ছিল ১১ টাকা ৪৭ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৫৪ পয়সা।

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৬।

সিএপিএমআইবিবিএলএমএফ

সিএপিএমআইবিবিএলএমএফের ট্রাস্টি বোর্ডও ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৬ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ৩১ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি হয়েছে ১১ টাকা ৩৪ পয়সা। এ সময়ে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ১২ পয়সা হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ঋণাত্মক ৭১ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে এনএভি ছিল ৭ টাকা ৯৬ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ছিল ১১ টাকা ৪৮ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৬৪ পয়সা।

ক্যাপমিবিবিএলএমএফের রেকর্ড ডেট ৯ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

সিএপিএমবিডিবিএলএমএফ

সিএপিএমবিডিবিএলএমএফের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

আলোচ্য অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ১ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি হয়েছে ১০ টাকা ৯৭ পয়সা। একই সময়ে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ১৫ পয়সা।

এর আগের অর্থবছরে, অর্থাৎ ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ঋণাত্মক ১ টাকা ১৫ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে এনএভি ছিল ৭ টাকা ৬৬ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে এনএভি ছিল ১০ টাকা ৯০ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৩০ পয়সা।জবভবৎবহপব

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর ২০২৬।

পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড

পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এ সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় বা ইপিইউ হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভি দাঁড়িয়েছে ৮ টাকা ৮৪ পয়সা এবং ব্যয়মূল্যে এনএভি হয়েছে ১২ টাকা ১৩ পয়সা। ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বা এনওসিএফপিইউ হয়েছে ঋণাত্মক ৪৭ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইপিইউ ছিল ঋণাত্মক ১৭ পয়সা, বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ছিল ৭ টাকা ২০ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ছিল ১২ টাকা ৫৯ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ঋণাত্মক ৬ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬।

আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড

আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটিও ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

২০২৬ অর্থবছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ১২ পয়সা। বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ৮ টাকা ৫০ পয়সা এবং ব্যয়মূল্যে এনএভি ১২ টাকা ১১ পয়সা। এনওসিএফপিইউ হয়েছে ঋণাত্মক ১৮ পয়সা।ওহাবংঃরহম

২০২৫ অর্থবছরে ইপিইউ ছিল ঋণাত্মক ২৩ পয়সা, বাজারমূল্যে এনএভি ৭ টাকা ৩৮ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ১২ টাকা ২৯ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ঋণাত্মক ১৯ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬।

আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড

আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ৯৬ পয়সা। বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ৭ টাকা ৭৬ পয়সা এবং ব্যয়মূল্যে এনএভি ১১ টাকা ১৯ পয়সা। এনওসিএফপিইউ হয়েছে ঋণাত্মক ৪০ পয়সা।

এর আগের বছর ইপিইউ ছিল ঋণাত্মক ৩২ পয়সা, বাজারমূল্যে এনএভি ৬ টাকা ৮০ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ১১ টাকা ৫১ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ১২ পয়সা। রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬।

আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড

আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

ফান্ডটির ২০২৬ অর্থবছরে ইপিইউ হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৫৫ পয়সা এবং ব্যয়মূল্যে এনএভি ১৩ টাকা ৪ পয়সা। এনওসিএফপিইউ হয়েছে ঋণাত্মক ৫৪ পয়সা।

২০২৫ অর্থবছরে ইপিইউ ছিল ঋণাত্মক ১৫ পয়সা, বাজারমূল্যে এনএভি ৮ টাকা ৮ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ১৩ টাকা ৫৬ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ঋণাত্মক ৩৭ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬।

আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড

আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬ অর্থবছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ৪০ পয়সা। বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ৮ টাকা ৬৬ পয়সা এবং ব্যয়মূল্যে এনএভি ১২ টাকা ১২ পয়সা। এনওসিএফপিইউ হয়েছে ঋণাত্মক ৩৮ পয়সা।

২০২৫ অর্থবছরে ইপিইউ ছিল ঋণাত্মক ২ পয়সা, বাজারমূল্যে এনএভি ৭ টাকা ২৬ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ১২ টাকা ৪৮ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৩১ পয়সা। রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬।

প্রাইম ওয়ান আইসিবিএ অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড

প্রাইম ওয়ান আইসিবিএ অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি কমিটিও ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এ সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ১৭ পয়সা। বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ৮ টাকা ৭৯ পয়সা এবং ব্যয়মূল্যে এনএভি ১২ টাকা ৭০ পয়সা। এনওসিএফপিইউ হয়েছে ঋণাত্মক ১৯ পয়সা।

২০২৫ অর্থবছরে ইপিইউ ছিল ঋণাত্মক ২৮ পয়সা, বাজারমূল্যে এনএভি ৭ টাকা ৬২ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ১২ টাকা ৮৭ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ২৯ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬।

এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড

এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

২০২৬ অর্থবছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ৯০ পয়সা। বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ১০ টাকা এবং ব্যয়মূল্যে এনএভি ১১ টাকা ৭৭ পয়সা। এনওসিএফপিইউ হয়েছে ৮০ পয়সা।

২০২৫ অর্থবছরে ইপিইউ ছিল ঋণাত্মক ১ পয়সা, বাজারমূল্যে এনএভি ৯ টাকা ১০ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ১০ টাকা ৯৫ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৪৫ পয়সা।

আইসিবি সোনালী ওয়ান মিউচুয়াল ফান্ড

আইসিবি সোনালী ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

ফান্ডটির ২০২৬ অর্থবছরে ইপিইউ হয়েছে ১ টাকা ১২ পয়সা। বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৩৪ পয়সা এবং ব্যয়মূল্যে এনএভি হয়েছে ১২ টাকা ৪৪ পয়সা। এনওসিএফপিইউ হয়েছে ঋণাত্মক শূন্য দশমিক শূন্য ০৩ টাকা।

২০২৫ অর্থবছরে ইপিইউ ছিল ঋণাত্মক ৪ পয়সা, বাজারমূল্যে এনএভি ৮ টাকা ২৩ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ১২ টাকা ৪৩ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৩৩ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬।

সব মিলিয়ে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য উল্লিখিত নয়টি মিউচুয়াল ফান্ডই কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। তবে ফান্ডগুলোর আর্থিক সূচকে আগের বছরের তুলনায় বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা গেছে। ডিভিডেন্ড না দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাস্টি কমিটি বা ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তই কার্যকর হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে