ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬

শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম

২০২৬ আগস্ট ২২ ০৯:৩৬:৫৪
শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর পর শনিবার (২২ আগস্ট) সেই নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। আগের দামের তুলনায় ভরিতে বেড়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে