ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত এক নারী কর্মীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন, বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার লিখিত অঙ্গীকার চাওয়া হয়েছে নোটিশে।
দাবি পূরণ না হলে মানহানির ফৌজদারি মামলা এবং অন্তত ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএসইর জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) হাসান তারেক চৌধুরী এবং জেনারেল ম্যানেজার ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান তাজুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর এইচ খান নোটিশটি পাঠান।
নোটিশটি ডিএসইর সাবেক এক্সিকিউটিভ মারিয়াম আক্তারের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১ আগস্ট ডিবিসি ২৪/৭ নিউজের একটি প্রতিবেদনে অংশ নিয়ে তিনি ডিএসইর ওই দুই কর্মকর্তার নিয়োগ এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুতর, মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। পরবর্তী সময়ে ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
আইনি নোটিশে বলা হয়েছে, সংবাদ প্রতিবেদনে দেওয়া বক্তব্যের মর্মার্থ হলো—ডিএসইর জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) এবং জেনারেল ম্যানেজার (অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ) নিজ নিজ পদে নিয়োগ পাওয়ার জন্য ডিএসইর পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসিরকে ৩০ লাখ টাকা ঘুষ দিয়েছেন। কর্মী নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে অর্থ উপার্জনের উদ্দেশ্যেও এ ধরনের লেনদেন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যাওয়ার পর ওই দুই কর্মকর্তা তাদের পছন্দের লোকজনকে নিয়োগ দেবেন এবং অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার জন্য কিছু ব্যক্তিকে আগেই বাছাই করে রাখা হয়েছে—এমন ইঙ্গিতও ওই বক্তব্যে দেওয়া হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশে এসব বক্তব্যকে নিছক মতামত বা সমালোচনা হিসেবে নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ প্রদান, দুর্নীতি বা বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকা, পদ ও ক্ষমতার অপব্যবহার, ডিএসইর নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
তবে ডিএসইর ওই দুই কর্মকর্তা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, কোনো ধরনের যাচাই-বাছাই, নথিপত্র বা যথাযথ তথ্যগত ভিত্তি ছাড়াই এসব বক্তব্য দেওয়া হয়েছে।
ডিএসইর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা
আইনি নোটিশে ডিএসইর নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ডিএসই একটি নিয়ন্ত্রিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রায় ৩০৭টি ট্রেক হোল্ডার কোম্পানি, ৩৬০টি তালিকাভুক্ত কোম্পানি এবং প্রায় ১৭ লাখ সাধারণ বিনিয়োগকারী সম্পৃক্ত রয়েছেন।
নোটিশ অনুযায়ী, জেনারেল ম্যানেজার এবং তদূর্ধ্ব পর্যায়ের পদে নিয়োগের ক্ষেত্রে নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) সুপারিশ করে। পরে সেই সুপারিশ ডিএসইর পরিচালনা পর্ষদ অনুমোদন করে।
আইনি নোটিশে আরও বলা হয়, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসব বক্তব্য প্রচারের কারণে ডিএসইর দুই কর্মকর্তার সুনাম, পেশাগত মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৯৯ ধারার আওতায় প্রাথমিকভাবে মানহানি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই আইনের ৫০০ ধারায় মানহানির শাস্তির বিধান রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
অভিযোগের প্রমাণ দিতে ৭ দিনের সময়
অভিযোগের সত্যতা প্রমাণে প্রয়োজনীয় তথ্য ও নথি দেওয়ার জন্য চাকরিচ্যুত ওই নারীকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কথিত ৩০ লাখ টাকা দেওয়ার তারিখ, সময় ও স্থান, কার কাছে ওই অর্থ দেওয়া হয়েছিল, সে-সংক্রান্ত ব্যাংকিং বা অন্য কোনো নথি, অডিও-ভিডিও কিংবা ইলেকট্রনিক প্রমাণ দিতে হবে। একই সঙ্গে ওই অর্থ প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগের সম্পর্কের প্রমাণও দিতে বলা হয়েছে।
অর্থের বিনিময়ে নিয়োগের জন্য আগে থেকেই যেসব ব্যক্তিকে বাছাই করে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, তাদের পরিচয় এবং এ-সংক্রান্ত প্রমাণও জমা দিতে বলা হয়েছে।
একই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভিডিও, পোস্ট, রিল ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ডিএসইর দুই কর্মকর্তার কাছে পৃথকভাবে লিখিত ও নিঃশর্ত ক্ষমা চেয়ে অভিযোগ প্রত্যাহার করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া অন্তত একটি জাতীয় দৈনিক পত্রিকায় নিজ খরচে প্রকাশ্য ক্ষমা ও বক্তব্য প্রত্যাহারের বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। যেসব সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখানেও একই ধরনের বক্তব্য প্রকাশের দাবি জানানো হয়েছে।
ভবিষ্যতে ডিএসইর ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পুনরায় প্রকাশ, প্রচার, সম্প্রচার কিংবা শেয়ার না করার বিষয়ে লিখিত অঙ্গীকারনামাও চাওয়া হয়েছে।
৫০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করার হুঁশিয়ারি
আইনি নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে উল্লিখিত দাবিগুলো পূরণ করা না হলে ডিএসইর দুই কর্মকর্তা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। এর মধ্যে দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় ফৌজদারি মামলা এবং সুনামহানি ও অন্যান্য ক্ষতির জন্য দেওয়ানি মামলা করার কথা জানানো হয়েছে।
এ ক্ষেত্রে অন্তত ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মামলা পরিচালনার আইনজীবী ফি, আদালতের খরচসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ও অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে আদায় করা হবে বলে জানানো হয়েছে।
তবে নোটিশে স্পষ্ট করা হয়েছে, প্রকৃত তথ্য ও প্রমাণের ভিত্তিতে কোনো আইনসম্মত সমালোচনা বা অভিযোগ করা কিংবা যথাযথ কর্তৃপক্ষের কাছে সদ্ভাবনাপূর্ণভাবে অভিযোগ জানানোর বিষয়ে ডিএসইর কর্মকর্তাদের আপত্তি নেই। তাদের আপত্তি হলো—কোনো আইনগত বা তথ্যগত ভিত্তি ছাড়াই প্রকাশ্যে ঘুষ, দুর্নীতি ও নিয়োগসংক্রান্ত গুরুতর অভিযোগ প্রচার করা।
পাঠকের মতামত:
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা







.jpg&w=50&h=35)




