ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ

২০২৬ আগস্ট ২০ ১০:৪৩:০৮
উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে (ইউএফআইএল) চারজন প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(২) ও ৪৮(৩) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এ নিয়োগ দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করে। চিঠির নম্বর এফসিআরপিডি(সি)১০৫৪/২৫/২০২৬-২৬৫২। ওই চিঠির মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের জন্য চারজন প্রশাসক/সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ পাওয়া প্রশাসক ও সহযোগী প্রশাসকরা পরদিন, অর্থাৎ ১৯ আগস্ট ২০২৬ তারিখে উত্তরা ফাইন্যান্সে যোগদান করেন।

উত্তরা ফাইন্যান্সে নিয়োগ পাওয়া প্রশাসক ও সহযোগী প্রশাসকদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোস্তাকুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. মোকাদ্দাসুল আলম, অতিরিক্ত পরিচালক মো. মোশারফ হোসেন এবং যুগ্ম পরিচালক বিমল কুমার গাইন।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট চিঠি অনুযায়ী, আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(২) ও ৪৮(৩) ধারার ক্ষমতাবলে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে