বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
নিজস্ব প্রতিবেদক: সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ও জিও-ফেন্সিং প্রযুক্তি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ইউজার ফি, কেবিন ভাড়া, আইসিইউ চার্জ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি পর্যায়ক্রমে শতভাগ ডিজিটাল পদ্ধতিতে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপস্থিতির তথ্য বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে সমন্বয় করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এসব পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে পরিপত্র জারি করা হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বায়োমেট্রিক হাজিরার পাশাপাশি জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কর্মীরা নির্ধারিত কর্মস্থলে উপস্থিত আছেন কি না, তা যাচাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপস্থিতির তথ্য বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে যুক্ত করার নির্দেশনা থাকায় কর্মস্থলে অনুপস্থিতি বা দায়িত্বে অবহেলার ক্ষেত্রে জবাবদিহিতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
হাসপাতালের কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতি মাসে সেরা ৫ শতাংশ এবং দুর্বল কর্মদক্ষতার ৫ শতাংশ প্রতিষ্ঠান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেরা প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার পাশাপাশি দুর্বল কর্মদক্ষতার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
নির্দেশনাগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আগামী ২৫ আগস্ট প্রধানমন্ত্রী এসব পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
হাসপাতালের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ইউজার ফি, কেবিন ভাড়া, আইসিইউ চার্জ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি পর্যায়ক্রমে শতভাগ ডিজিটাল পদ্ধতিতে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কেবিন ফি পুনর্মূল্যায়ন বা যৌক্তিকীকরণের ক্ষেত্রে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিতে বলা হয়েছে।এসব পদক্ষেপ বাস্তবায়নের ফলে যাতে দরিদ্র রোগীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।হাসপাতালে আদায় করা ফি থেকে একটি অংশ অর্থ বিভাগের সম্মতি নিয়ে সেবার মানোন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয় করা যাবে।
একই সঙ্গে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর মজুত, রাজস্ব আহরণ এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনায় সমন্বিত তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে সরকারি হাসপাতালের আয়-ব্যয়, ওষুধের মজুত ও আর্থিক কার্যক্রমে আরও কার্যকর নজরদারি প্রতিষ্ঠার পাশাপাশি চিকিৎসাসেবার মান ও জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বায়োমেট্রিক হাজিরার পর এবার জিও-ফেন্সিং
- স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি, যা বলছে বিএনপি
- চার দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
- ৭৫ হাজার পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা
- বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ১ হাজার চাকরি, সরাসরি সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- চালু পিংক বাস সার্ভিস, যেসব এলাকায় মিলবে নারীদের বিশেষ বাস
- ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব, প্রথমে মিলবে যা
- মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- ২০০৬ সালের ভিসা নীতি বদলে যাচ্ছে, নতুন খসড়ায় যা যা থাকছে
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- র্যাবের বিদায়, পুলিশের অধীনে আসছে নতুন এসআরবি
- সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ
- ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি, বাড়ল উত্তেজনা
- উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
- অনিয়ম-জালিয়াতির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ৪ পরিচালকের পদত্যাগ
- সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ
- মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
- রবির ব্র্যান্ড কাঠামোয় পরিবর্তন, আসছে ‘সার্কেল’
- নয়টি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাইব্যুনালে পলকের কণ্ঠে ভিন্ন সুর, ন্যায়বিচার নিয়ে যা বললেন
- বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- এয়ারটেল থেকে ‘সার্কেল’, বড় পরিবর্তনের ঘোষণা রবির
- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- গভর্নরের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদের বৈঠক, উঠে এলো যেসব বিষয়
- ১৭ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার
- শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হলো ‘মিজানের ভাতের হোটেল’
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- ৩০ ওয়াটের ফোনে ৬৫ বা ১০০ ওয়াটের চার্জার দিলে বিপদ?
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- অবশেষে পে স্কেলে বড় সুখবর, সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার!
- ভারতকে যে দুই শর্ত দিল বাংলাদেশ
- ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
- প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা
- নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্সের ডিপি সনদ স্থগিত
- দুর্বল নজরদারিতে থমকে আছে বাজারের কাঙ্ক্ষিত গতি
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













