ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ আগস্ট ১৭ ১৭:১৭:২৮
দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ড সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ড দুটি হলো- রিলায়েন্স ওয়ান এবং আইসিবি অগ্রণী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিট আয়ের ভিত্তিতে ইউনিটধারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ইউনিটের বিপরীতে ১ টাকা করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।

ডিভিডেন্ড পাওয়ার যোগ্য ইউনিটধারী নির্ধারণে ফান্ডটির রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। এ সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬২ পয়সা এবং ব্যয়মূল্যে ইউনিটপ্রতি এনএভি হয়েছে ১১ টাকা ৫১ পয়সা। একই সময়ে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ৪৮ পয়সা।

এর আগের অর্থবছর, অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে ফান্ডটির ইপিইউ ছিল ঋণাত্মক ৩১ পয়সা। ওই সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ছিল ১০ টাকা ৪৭ পয়সা, ব্যয়মূল্যে এনএভি ছিল ১১ টাকা এবং এনওসিএফপিইউ ছিল ৫৫ পয়সা।

আইসিবি অগ্রণী ওয়ান মিউচুয়াল ফান্ড

আইসিবি অগ্রণী ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডটির লভ্যাংশের রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। একই সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৫ পয়সা এবং ব্যয়মূল্যে ইউনিটপ্রতি এনএভি হয়েছে ১২ টাকা ৪৮ পয়সা। এ সময়ে ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ৪৩ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে আইসিবি অগ্রণী ওয়ান ফান্ডটির ইপিইউ ছিল ৩৬ পয়সা। ওই সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি এনএভি ছিল ৯ টাকা, ব্যয়মূল্যে এনএভি ছিল ১২ টাকা ১ পয়সা এবং এনওসিএফপিইউ ছিল ৫৭ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে