রেকর্ড দামের পথে স্বর্ণ! আজকের নতুন দাম জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে। ফলে রোববার (১৬ আগস্ট) নতুন নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়।
এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসাবে নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম আনুমানিক ২০ হাজার ৩৩৬ টাকা। তবে স্বর্ণের অলংকার তৈরির ক্ষেত্রে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। একই সঙ্গে অলংকারের ক্ষেত্রে নির্ধারিত মজুরি ও পাথরের মূল্য প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে গত ১৪ আগস্ট সকালে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
তবে এর এক দিন পরই স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে আবারও দাম সমন্বয় করে বাজুস। ফলে ১৪ আগস্টে কমানো দাম এক দিনের বেশি কার্যকর থাকেনি। সর্বশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেট স্বর্ণের দাম আগের নির্ধারিত দামের তুলনায় আবারও ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে এ নিয়ে ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫২ দফায় দাম বাড়ানো হয়েছে, ৫১ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এদিকে স্বর্ণের দাম পরিবর্তন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দামও ৬২ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩২ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩০ দফায় কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল।
মুসআব/
পাঠকের মতামত:
- রেকর্ড দামের পথে স্বর্ণ! আজকের নতুন দাম জেনে নিন
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- বিএসইসির উদ্যোগে কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হওয়ার আশা
- হেনস্তার অভিযোগে ডিএসইর এজিএমের বিরুদ্ধে নারীর জিডি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমেছে, বাজার মূলধনও নিম্নমুখী
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘১০০ কোটি টাকা দিলেও নেব না’- ওসির বক্তব্য ভাইরাল
- হারিকেন হাতে নেতা, আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- স্বর্ণ ও রুপার বাজারে নতুন হিসাব, আজকের দর একনজরে
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ, হাইকোর্টের রায়ে মিলল বড় ব্যাখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি পাবেন না যারা
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ২১ ও ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন জানুন সত্যতা
- গোপনে সীমান্ত পার, তারপর শিলং! নানকের দেশ ছাড়ার চাঞ্চল্যকর বর্ণনা
- মোদীকে সরাসরি জবাব দিতে বললেন সাবেক মন্ত্রী
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- দীর্ঘমেয়াদি অর্থায়নে শেয়ারবাজারমুখী সিটি গ্রুপ
- চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও
- বিএনপি থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- ৪০ কোটি টাকা লোকসানের পর ব্যাংকটিকে আধুনিক করার উদ্যোগ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের ঋণমান ঘোষণা
- ফান্ড বন্ধের অর্থ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা
- সতর্ক বিনিয়োগকারীদের ধরে রাখার প্রবণতায় পতনে স্থির বাজার
- বদলে যাবে বিএনপির নেতৃত্ব, মহাসচিব পদে ২ নাম
- ছেলে-মেয়েকে হত্যা, ‘নিখোঁজ নাটক’ বাবার
- সানলাইফ অধিগ্রহণে গ্রিন ডেল্টার লোকসান, তহবিল ব্যবস্থাপনায় বড় অনিয়মের অভিযোগ
- জন্মতারিখ সংশোধনে সহজ হলো প্রক্রিয়া, তবে থাকছে বিশেষ শর্ত
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- উড্ডয়নের ঠিক আগে শিশুর জেদ, বাতিল হয়ে গেল পুরো ফ্লাইট
- অপহরণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতাসহ গ্রেফতার ২
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- দুই দফায় দাম বাড়ার পর স্বর্ণের নতুন দর প্রকাশ
- বদলি নিয়ে বড় আপডেট, ধীরগতির কারণ জানাল মাউশি
- রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম, সামনে এলো ১০টি যুক্তি
- বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডাররে দই-মিষ্টিতে লেবেল নেই, কারখানায় তেলাপোকা!
- সিগারেটের ধোঁয়া টানার পর মাত্র ১০ সেকেন্ডে মস্তিষ্কে যা ঘটে!
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই







-1.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




