ছেলে-মেয়েকে হত্যা, ‘নিখোঁজ নাটক’ বাবার
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ বলছে, নিখোঁজের নাটক সাজিয়ে ঘুমের ওষুধ খাইয়ে পানিতে ফেলে নিজ সন্তানদের হত্যা করেন তিনি। গ্রেপপ্তারের পর হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ বলছে, নিখোঁজের নাটক সাজিয়ে ঘুমের ওষুধ খাইয়ে পানিতে ফেলে নিজ সন্তানদের হত্যা করেন তিনি। গ্রেপপ্তারের পর হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
গতকাল বুধবার কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি দিরাই উপজেলার মধুপুর পেরুয়া গ্রামের বাসিন্দা এবং একজন ফেরিওয়ালা। মা, স্ত্রী ও চার সন্তানসহ সাত সদস্যের সংসারে দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েন ও পারিবারিক কলহ চলে আসছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট স্ত্রী ও পরিবারের সাথে কলহের জেরে সাত বছরের ছেলে মুহাদ্দিস এবং পাঁচ বছরের মেয়ে তুলনাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সিলেটে যান কামরুল। যাত্রাপথে বড়কাপন এলাকার একটি হাওরে ৫ বছরের কন্যা সন্তান তুলনাকে পানিতে ফেলে হত্যা করেন তিনি।
এরপর দুই দিন সিলেটে আত্মগোপনে থেকে রোববার সাত বছরের ছেলে মুহাদ্দিসকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার হাওরে ফেলে তার মৃত্যু নিশ্চিত করেন।
ঘটনার পর গত বুধবার রাতে কামরুল বাড়িতে ফিরে এলে পরিবারের লোকজন সন্তানদের বিষয়ে জানতে চায়। তখন তিনি সন্তানদের নিখোঁজ হওয়ার নাটক সাজান। পরিবারের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মধুপুর গ্রামে গিয়ে কামরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজ সন্তানদের হত্যার চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেন।
এর আগে ১২ ঘণ্টার ব্যবধানে শান্তিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে অজ্ঞাত এক কন্যাশিশুর এবং সদর উপজেলার গোবিন্দপুরের দেখার হাওর থেকে এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই দুই শিশুর মরদেহ উদ্ধারের পর থেকেই জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ রহস্য উদঘাটনে মাঠে নামে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কামরুলের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কামরুল ইসলাম তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি এই নৃশংস পথ বেছে নেন বলে জানা গেছে। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ওই দুটি শিশুকে হাওরে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় শান্তিগঞ্জ অথবা সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে (কামরুলকে) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’
দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা আফরোজা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার শিশুদের কি দোষ ছিল? আমার বুক খালি করে দিছে এই পাষণ্ড। আমি আমার সন্তান হত্যার বিচার চাই, আমার সন্তান হত্যার দায়ে এই ঘাতক স্বামীর ফাঁসি চাই।’
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, ‘উদ্ধার হওয়া দুইটি শিশুর মরদেহ দেখে নিজের সন্তান দাবি করেছেন মা আফরুজা বেগম। পরিচয় শনাক্ত হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’
মুসআব/
পাঠকের মতামত:
- ছেলে-মেয়েকে হত্যা, ‘নিখোঁজ নাটক’ বাবার
- সানলাইফ অধিগ্রহণে গ্রিন ডেল্টার লোকসান, তহবিল ব্যবস্থাপনায় বড় অনিয়মের অভিযোগ
- জন্মতারিখ সংশোধনে সহজ হলো প্রক্রিয়া, তবে থাকছে বিশেষ শর্ত
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্ত কমিটি গঠন
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- উড্ডয়নের ঠিক আগে শিশুর জেদ, বাতিল হয়ে গেল পুরো ফ্লাইট
- অপহরণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতাসহ গ্রেফতার ২
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- দুই দফায় দাম বাড়ার পর স্বর্ণের নতুন দর প্রকাশ
- বদলি নিয়ে বড় আপডেট, ধীরগতির কারণ জানাল মাউশি
- রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম, সামনে এলো ১০টি যুক্তি
- বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডাররে দই-মিষ্টিতে লেবেল নেই, কারখানায় তেলাপোকা!
- সিগারেটের ধোঁয়া টানার পর মাত্র ১০ সেকেন্ডে মস্তিষ্কে যা ঘটে!
- শপিংমল-দোকানপাট নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
- টানা ১৪ দিন ডিম খেলেই শরীরে যে ৩ পরিবর্তন, জানালেন বিশেষজ্ঞ
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ভারতে সরকারিভাবে গোমূত্র বিক্রি নিয়ে নতুন পরিকল্পনা
- অলি আহমদকে নিয়ে ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য
- মেলার নামে চাঁদাবাজি, কাঠগড়ায় তিন ছাত্রদল নেতা
- ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে বড় উদ্যোগ সরকারের
- যার নামে মৃত্যুদণ্ড, তিনি নাকি আসামিই নন!
- তিন জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও তিনজন
- ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়
- রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল, বিএনপিতে নতুন সমীকরণের আভাস
- ১২ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ, বড় মাইলফলকের অপেক্ষায়
- সাহাবুদ্দিন-এস আলমের বিরুদ্ধে অভিযোগ, শাস্তির মুখে ইসলামী ব্যাংক কর্মকর্তা
- প্রধানমন্ত্রীর আত্মীয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলছে ডিবি
- সামান্য পতনে দিন শেষ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুদকে অভিযোগ দেওয়ায় ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, তেলের বাজারে নতুন চাপ
- মাত্র ৩ দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন পরিবর্তন
- সরকারি চাকরিতে ছুটির নতুন হিসাব, ২৮ দিনের ছুটি নিয়ে যা জানা জরুরি
- ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যে যা জানা গেল
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- ওয়ালটন হাইটেকের সঙ্গে ডিজিটেকের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- ব্যাংক পর্ষদের দুই বছরের মেয়াদসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
- পাটকল বেসরকারিকরণে কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
- অকার্যকর তিন এনবিএফআই, অনিশ্চয়তায় সাধারণ বিনিয়োগকারীরা
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার
- ডায়েরির এক শব্দে ১০ বছর পর বাবাকে ফিরে পেল পরিবার
- দাবি পরিশোধ সক্ষমতায় সর্বোচ্চ রেটিং পেল দুই বীমা কোম্পানি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- সরকারি কর্মীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- এস আলমের শাটডাউনে ডিএসইর বন্ধ কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৫
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
জাতীয় এর সর্বশেষ খবর
- ছেলে-মেয়েকে হত্যা, ‘নিখোঁজ নাটক’ বাবার
- জন্মতারিখ সংশোধনে সহজ হলো প্রক্রিয়া, তবে থাকছে বিশেষ শর্ত
- অপহরণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতাসহ গ্রেফতার ২
- বদলি নিয়ে বড় আপডেট, ধীরগতির কারণ জানাল মাউশি
- রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম, সামনে এলো ১০টি যুক্তি













