ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

শপিংমল-দোকানপাট নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

২০২৬ আগস্ট ১৩ ০৮:৩৫:২০
শপিংমল-দোকানপাট নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাটের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা ১২ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। এসব আয়োজনের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরি সেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের ব্যবহার কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে