ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ আগস্ট ০৬ ১৪:১৬:১৪
০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল জিবিবি পাওয়ার লিমিটেড এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড। এই দুটি প্রতিষ্ঠানের শেয়ার দরই ৯.০৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

তালিকার চতুর্থ স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড-এর শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বা ৭.৭৬ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৮২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স ৪.৩৩ শতাংশ, ফারইস্ট ফাইনান্স ৪.১৭ শতাংশ, বাংলাদেশ অটোকারস ৪.০০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ৩.৮৫ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইল ৩.৭১ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে