ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন

২০২৬ আগস্ট ০৬ ১০:৫৫:০৯
বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বড় ধরনের বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে নতুন দর ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ৯ হাজার ৮৫৬ টাকা বেড়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি যোগ হবে এবং ভ্যাট আলাদাভাবে আদায় করা হবে না।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ২৯২ টাকা বেড়ে ৪ হাজার ৮৯৯ টাকা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে স্বর্ণের দাম ৯৮ বার এবং রুপার দাম ৬১ বার সমন্বয় করেছে বাজুস, যা বাজারে মূল্য অস্থিরতার চিত্র তুলে ধরছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে