ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বাণিজ্যিক ব্যাংক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

২০২৬ আগস্ট ০৪ ১৬:১৭:০৬
বাণিজ্যিক ব্যাংক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, বিদ্যমান নিরাপত্তা দুর্বলতার কারণে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গভর্নর এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে ডিজিটাল ব্যাংকিং ও অনলাইন আর্থিক লেনদেন দ্রুত বাড়লেও অনেক বাণিজ্যিক ব্যাংক এখনো কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। ফলে সম্ভাব্য সাইবার হামলা ও তথ্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাংলাদেশ ব্যাংককে নিয়মিত নজরদারি করতে হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়তে পারে। তিনি উল্লেখ করেন, সরকারি প্রতিষ্ঠানের তথ্য-নিরাপত্তা অবকাঠামো এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। এ কারণে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে সাইবার নিরাপত্তা জোরদারে কাজ করতে হবে।

এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং, মিথ্যা তথ্য ও হয়রানিমূলক কনটেন্ট ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সরকারবিরোধী মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে শিগগিরই মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে