ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া

২০২৬ আগস্ট ০৪ ১০:৪৪:৪৮
অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির অনুমোদিত (অথরাইজড) শেয়ার মূলধন বৃদ্ধি করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনুমোদিত শেয়ার মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে। আগে ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। মূলধন বৃদ্ধির পর এখন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন দাঁড়িয়েছে ৩ হাজার কোটি টাকা।

কোম্পানিটি জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) যথাযথভাবে অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

এছাড়া অনুমোদিত মূলধন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যাংক এশিয়া পিএলসির স্মারকলিপি (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন)-এর ধারা-৫ এবং সংঘবিধি (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন)-এর ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত ধারাগুলোও আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়ন করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে