ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬

ইসলামিক ফাইন্যান্সে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

২০২৬ আগস্ট ০৩ ১৫:৩১:২০
ইসলামিক ফাইন্যান্সে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) পদে মো. তৌফিকুল হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৭৮তম সভা গত ২৫ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং জ্যেষ্ঠতম কর্মকর্তা মো. তৌফিকুল হাকিম নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত চলতি দায়িত্ব পালন করবেন।

সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ২০২৬ সালের ১ আগস্ট থেকে কার্যকরভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে