ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬

বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর

২০২৬ আগস্ট ০৩ ১৫:২৬:৩৮
বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। সোমবার (০৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স তাদের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে।

অন্যদিকে এনসিসি ব্যাংক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করেছে। একই সঙ্গে কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ডও বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

এছাড়া আইপিডিসি ফাইন্যান্সও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে স্টক ডিভিডেন্ড জমা দিয়েছে এবং একই সঙ্গে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে