ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত

২০২৬ আগস্ট ০৩ ১৫:০৪:৫১
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের এই সফর স্বল্প সময়ের জন্য। আগামী ১৪ আগস্টের মধ্যে তাকে আবার লন্ডনে ফিরতে হবে। কারণ ১৫ আগস্ট তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত রয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত এক বছরে প্রায় ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। দীর্ঘ চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থায় কিছু পরিবর্তন এসেছে।

লিটন এরশাদ জানান, দীর্ঘদিন চিকিৎসা চললেও এখনো কাঙ্ক্ষিত উন্নতি দেখা যায়নি। পরিবার লন্ডনে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। পাশাপাশি দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর ইলিয়াস কাঞ্চন নিজেও দেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কয়েক দিনের জন্য তাকে দেশে আনা হচ্ছে।

এর আগে, গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতা ও ঝুঁকির কারণে টিউমারের বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে নিয়মিত চিকিৎসা ও কেমোথেরাপি চলছে।

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে