ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক

২০২৬ আগস্ট ০২ ১৫:২৫:২২
ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী ড. সব্বির মোস্তফা খানকে আগামী তিন বছরের জন্য ঢাকা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সব্বির মোস্তফা খান বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। প্রকৌশল ও পানি ব্যবস্থাপনা বিষয়ে তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।

পেশাগত জীবনে তিনি পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ দেশের অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ঢাকা মহানগরের নাগরিক সেবা আরও কার্যকর করতে নতুন চেয়ারম্যানের প্রকৌশল ও অবকাঠামোগত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে