ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন

২০২৬ আগস্ট ০১ ১২:৪০:৩০
আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিকে কেন্দ্র করে এ সুযোগ পাওয়া যাবে।

সরকারের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

একইভাবে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি ভোগ করা সম্ভব হবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে এক দিন করে ছুটি নিয়ে দুই দফায় চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ পেতে পারেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি দিয়ে থাকে। তবে জরুরি সেবা খাতের প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির নিয়ম প্রযোজ্য হবে না।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পেয়েছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সাধারণ ছুটির সময়সীমায় পরিবর্তন এনেছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে