ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়

২০২৬ জুলাই ৩১ ১৫:৩২:১৪
বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ভ্রমণসংক্রান্ত সতর্কতায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশকে লেভেল-৩ ‘Reconsider Travel’ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে লেভেল-২ ‘Exercise Increased Caution’ (বাড়তি সতর্কতা অবলম্বন করুন) পর্যায়ে উন্নীত করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের অর্থ হলো, তাদের মূল্যায়নে বাংলাদেশ এখন আগের তুলনায় ভ্রমণের জন্য অধিক নিরাপদ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বৈঠক শেষে সার্জিও গোর খলিলুর রহমানকে এসএমএসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ সতর্কতার বিষয়টি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি আস্থার প্রতিফলন। সরকারের দাবি, গত ছয় মাসে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

সরকারের মতে, ভ্রমণ সতর্কতার এই ইতিবাচক পরিবর্তন আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে