যশোরে এমপির বাড়ি ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের শহরের বাসভবন ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, বিরোধপূর্ণ একটি মাদ্রাসা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন সংসদ সদস্য গোলাম রসুল। পাশাপাশি তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগও করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে গোলাম রসুলের পরিবার ও জামায়াত। তাদের দাবি, অনন্যা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং তাঁকে ঘিরে পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, যশোর শহরের নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ এবং সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গোলাম রসুলের পরিবার ও স্থানীয়দের মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার সকালে মাদ্রাসার শিক্ষার্থী আয়ান ও রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে। ওই ঘটনার পর সোমবার রাতেই দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে মাদ্রাসা চালু হওয়ার পর সেটি বন্ধ রাখতে বলেন গোলাম রসুল। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সকাল ১১টার দিকে তারা সংসদ সদস্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, মাদ্রাসা বন্ধের হুমকি দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভ চলাকালে বিরোধ মেটাতে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাঁকে মারধর করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা বলেন, তাঁদের মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর দাবি, মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও সেখানে শিশুদের আনাগোনা ও সৃষ্ট গোলযোগের প্রতিবাদ করায় বিরোধের সূত্রপাত হয়। এখন তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় গোলাম রসুল বলেন, মাদ্রাসাটিতে কয়েক শ শিক্ষার্থী পড়াশোনা করায় অভিভাবকদের ভিড়ে সড়কে যানজট সৃষ্টি হয়। এ বিষয়ে কথা বলার জেরেই তাঁর মেয়েকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন। পরে তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।
এদিকে, জামায়াতের মিডিয়া উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়েছে, গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং দেশ-বিদেশে তাঁর চিকিৎসা হয়েছে। পোস্টে আরও বলা হয়, একজন মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- যশোরে এমপির বাড়ি ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ
- রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর প্রকাশ্যে সাহাবুদ্দিনের প্রথম সফর
- হোসেন সাদাতকে বিএসইসির কমিশনার নিয়োগ
- ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার, বাড়ছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ
- ২৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
- আর্জেন্টিনার জালে ঝড় তোলা গোল পেল বিশ্বকাপের সেরা স্বীকৃতি
- সম্পদের হিসাব না দেওয়ার মামলায় বড় সাজা পেলেন এস কে সুর
- মামলায় হাজিরা দিয়ে যা বললেন সাবেক মেয়র আইভী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ফাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বে-লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সাহসী তৎপরতায় যেভাবে ভেস্তে গেল ছিনতাইকারীদের পরিকল্পনা
- ২৭ জুলাই আজ থেকে কার্যকর নতুন স্বর্ণের দাম
- বিশ্বকাপের পর ফিরেই বিপাকে নেইমার
- ‘টেলিগ্রাম লীগ’ মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দু হাসনাত
- বাটা সু কোম্পানি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ছয় মাসেই দুই দেশের ভিসা সুবিধা হারাল বাংলাদেশিরা
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে আস্থার সংকট, এবার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের ঢল
- এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ২০২৬: ওয়েবসাইট বন্ধ থাকলেও যেভাবে পাবেন রেজাল্ট
- ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না ৭ শ্রেণির মানুষ
- ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ‘এবার মোদির পালা’
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল
- ইএসএসে প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি সংযোজন নিয়ে ডিএসইর কর্মশালা
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২৫৬ কোটি টাকার শেয়ারবাজার কারসাজির মামলা, আদালতের নতুন সিদ্ধান্ত
- ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- মুক্তিযোদ্ধাদের আর্থিক সুবিধা বাড়াল সরকার
- চলবে টানা ৫ দিন, আবহাওয়ার বড় সতর্কবার্তা
- এসএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- ২৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নজরদারির খবরে চাঙ্গা বাজার, সূচকের বড় উল্লম্ফন
- ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় আমানত নিয়ে বড় অভিযোগ
- প্রেমিকার গ্রিন কার্ড নিশ্চিত করতে যা করেছিলেন এপস্টেইন
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় ঘোষণা মির্জা ফখরুলের
- ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- যশোরে এমপির বাড়ি ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ
- রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর প্রকাশ্যে সাহাবুদ্দিনের প্রথম সফর
- সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
- সম্পদের হিসাব না দেওয়ার মামলায় বড় সাজা পেলেন এস কে সুর
- মামলায় হাজিরা দিয়ে যা বললেন সাবেক মেয়র আইভী













