ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আগামী দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, দেখে নিন তালিকা

২০২৬ জুলাই ২৭ ১১:৩১:৪৭
আগামী দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর—টানা দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ২৩ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি মিলিয়ে এ ছুটি ভোগ করবেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। ফলে দুই মাসে মোট ৬১ দিনের মধ্যে শ্রেণি কার্যক্রম চলবে ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বরে মোট ১৭ দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এর সঙ্গে বিভিন্ন দিবস উপলক্ষে আরও ৬ দিন সরকারি ছুটি যোগ হবে। সব মিলিয়ে দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২৩ দিন।

এর আগে চলতি মাসের ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার একদিন শ্রেণি কার্যক্রম চলার পর আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শুরু হবে।

আগস্টে ১২ দিন ছুটি

আগস্ট মাসের প্রথম দিনই (১ আগস্ট) সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হবে। এ মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন দিবস উপলক্ষে ৩ দিন সরকারি ছুটি রয়েছে।

দিবসভিত্তিক ছুটির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

সব মিলিয়ে আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

সেপ্টেম্বরে ১১ দিন ছুটি

সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১১ দিন ছুটি থাকবে। ফলে সেপ্টেম্বরে শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

দুই মাসের হিসাব অনুযায়ী, আগস্টে ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন—সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ২৩ দিন ছুটি থাকবে।

শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত এ ২৩ দিনের নিয়মিত ছুটির বাইরেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি কার্যকর হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে