ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

২০২৬ জুলাই ২৩ ১৮:২২:৪৮
৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ৮০০ কোটি টাকায় অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ সংক্রান্ত একটি প্রস্তাব ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে। তবে চূড়ান্তভাবে সম্পদটি অধিগ্রহণের আগে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। পরে বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্য হিসেবে শেয়ারবাজারে প্রকাশ করা হয়।

ব্যাংকটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ভবনটি রাজধানীর ২০৮, তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত। ২৬ তলা এই ভবনটি বর্তমানে নির্মাণাধীন এবং এর অধিগ্রহণমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ কোটি টাকা। প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সম্পদ হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান বেঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্ট আন্তর্জাতিক মানের পাঁচতারকা সুইসোটেল ঢাকা প্রতিষ্ঠার লক্ষ্যে ভবনটি নির্মাণ করছিল। প্রকল্পটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত হওয়ায় এটি একটি উচ্চমূল্যের রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছিল।

তবে প্রকল্পটি হোটেল হিসেবে বাস্তবায়নের পরিবর্তে বেঙ্গল গ্রুপ এখন ভবনটি পূবালী ব্যাংকের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর ফলে ভবনটির ভবিষ্যৎ ব্যবহার ও পরিচালনা নিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হতে পারে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পরই অধিগ্রহণ কার্যকর হবে। অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে ৮০০ কোটি টাকার বিনিময়ে নির্মাণাধীন ভবনটির মালিকানা পূবালী ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে