ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

২০২৬ জুলাই ২০ ১৬:৩৫:৪৪
খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা নিহত মো. আলাউদ্দিন রায়হান। নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় (খাজুরিয়া) গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. আলাউদ্দিন রায়হান ওই এলাকার কুয়েত প্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি নিজেও সৌদি আরব প্রবাসী ছিলেন।

প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ মাস আগে বিয়ে করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখেন রায়হান। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর বাইরে খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ওই সময় রায়হান আত্মহত্যার হুমকি দেন। পরে পরিবারের সদস্যদের অগোচরে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। কিছুক্ষণ পর স্ত্রী ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল চৌধুরী বলেন, গভীর রাতে খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে রায়হানের কথা-কাটাকাটি হয়। পরে ভোরে তিনি নিজকক্ষে গলায় ফাঁস দেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা বিষয়টি জানতে পেরে আমাকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। এরপর পুলিশকে জানানো হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে