ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের

২০২৬ জুলাই ১৫ ১৭:৫৬:১৯
বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পৃথক বজ্রপাতের ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) মাঠে কৃষিকাজ করার সময় এসব দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুই যুবক আহত হয়েছেন।

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে পাট কাটার সময় বজ্রপাতে আনোয়ার প্রভু ওরফে নারায়ণ (৫৫) এবং তার ছেলে নিমাই (২৩) নিহত হন।

স্থানীয়দের ভাষ্য, সকালে বাড়ির পাশের জমিতে বাবা-ছেলে একসঙ্গে পাট কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই নিমাই মারা যান। গুরুতর আহত অবস্থায় আনোয়ার প্রভু, কবি (২৫) ও ভবানন্দ (২৩) নামে আরও দুই যুবককে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার প্রভুর মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

অন্যদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন মামুন ইসলাম (৩০) ও আকাব্বর খান (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আকাব্বর খান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে