ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

২০২৬ জুলাই ১৫ ১১:৩২:৫৮
সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩০তম সভায় এ বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, এসিআই লজিস্টিকস লিমিটেড ইস্যুকৃত ১ হাজার টাকা অভিহিত মূল্যের ৭০ লাখ (৭,০০০,০০০) কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইব করার মাধ্যমে এই বিনিয়োগ করা হবে। এর ফলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৭০০ কোটি টাকা।

কোম্পানির তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবর ২০২৬ সালের মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে