ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ

২০২৬ জুলাই ১৫ ১০:২২:৫১
বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালের আলু বাজার এলাকায় একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে সেলুনে হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দোকজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে থাকা কাস্টমার ও সেলুন কর্মীরা আগুনে দগ্ধ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনস্টিটিউট ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে