এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সংসদ ভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দেয় বলে জানা গেছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীদের সরানোর কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের ধাওয়ার মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। একই সঙ্গে তাদের তৈরি করা ব্যারিকেডও সরিয়ে দেওয়া হয়।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বটতলা গেট এলাকায় অবস্থান নেয়। তারা সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় সুযোগ দেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, এইচএসসি পরীক্ষা, পরীক্ষা পেছানোর বিষয়, প্রশ্নপত্রের ত্রুটি এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী।
মুসআব/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
জাতীয় এর সর্বশেষ খবর
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার













