ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার

২০২৬ জুলাই ১৪ ১৫:২৫:৩৬
এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতের কর্নাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার একটি আদালতে বিচারকের বসার চেয়ারে ‘কালো জাদু’ করার অভিযোগে ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযুক্ত নারী আদালতের এজলাসে প্রবেশ করে বিচারকের আসনে সাদা সরিষা ছিটিয়ে একটি তান্ত্রিক আচার পালন করছিলেন বলে অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি আদালতের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম মঞ্জুলা। তিনি চিক্কাবল্লাপুর শহরের প্রথম অতিরিক্ত সিনিয়র সিভিল জজ ও প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে বিচারকের আসনে কথিত ‘মন্ত্রপূত সাদা সরিষা’ ছিটান।

আদালত ভবনের দুই দিন আগের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় নিরাপত্তাকর্মীদের নজরে আসে বিষয়টি। পরে আদালতের প্রধান প্রশাসনিক কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে মঞ্জুলাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কর্নাটকের ২০১৭ সালের অমানবিক কুপ্রথা ও কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর মঞ্জুলাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে