ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা

২০২৬ জুলাই ১৪ ১৫:১৫:২০
তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—আইএফআইসি এবং পিপলস ইন্স্যুরেন্স-এর সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড আইএফআইসিকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘ এসটি-৩’ ক্রেডিট রেটিং প্রদান করেছে। একই সঙ্গে কোম্পানিটির রেটিং আউটলুক ‘বা স্থিতিশীল রাখা হয়েছে।

এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি পিপলস ইন্স্যুরেন্সকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ ক্রেডিট রেটিং দিয়েছে। পাশাপাশি কোম্পানিটির আউটলুক বা স্থিতিশীল রাখা হয়েছে।

পিপলস ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য মূল্যায়ন করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে