ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা 

২০২৬ জুলাই ১৩ ১১:৫১:০১
অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা 

নিজস্ব প্রতিবেদক : অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের তিন মাস সময়’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানের জবাবে পৃথক ব্যাখ্যা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৮ জুলাই প্রকাশিত অনলাইন সংবাদের বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়ে ওই দিনই দুই প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়। এর জবাবে ১২ জুলাই পৃথক চিঠির মাধ্যমে নিজেদের অবস্থান জানায় প্রতিষ্ঠান দুটি।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ডিএসইকে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে শর্তগুলো পরিপালন এবং আর্থিক অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিন মাস সময় দিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের আরোপিত শর্তগুলো পূরণে তারা কাজ করে যাচ্ছে এবং নির্ধারিত শর্তসমূহ পরিপালন করতে সক্ষম হবে বলে আশা করছে।

অন্যদিকে, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড জানিয়েছে, সংশ্লিষ্ট সংবাদটি কেবল একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা ছাড়া শুধুমাত্র ওই সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির পক্ষে কোনো মন্তব্য করা বা তথ্য নিশ্চিত করা সম্ভব নয় বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে