উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
নিজস্ব প্রতিবেদক :দেশের শেয়ারবাজারে টানা তৃতীয় কার্যদিবসেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ঊর্ধ্বমুখী ছিল।
বাজার-সংশ্লিষ্টদের মতে, বর্তমান গতিতে সূচক বাড়তে থাকলে খুব শিগগিরই ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করতে পারে। একইভাবে দৈনিক লেনদেনও ২ হাজার কোটি টাকার ঘরে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের ভাষ্য, বাজার এখন সেই দিকেই অগ্রসর হচ্ছে।
তারা আরও বলেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকলেও—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটার পরও—এর নেতিবাচক প্রভাব এখন পর্যন্ত দেশের শেয়ারবাজারে পড়েনি। ফলে বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। তাদের মতে, সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করার পর বর্তমান তুলনামূলক কম দামে শেয়ার কিনতে না পারার জন্য অনেক বিনিয়োগকারী আফসোস করতে পারেন। তাই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে মৌলভিত্তিসম্পন্ন ভালো শেয়ারে বিনিয়োগের এটিই উপযুক্ত সময়। কারণ, ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ তুলনামূলকভাবে ঝুঁকি কম বলে তারা মনে করেন। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসের মতো আগামী দুই কার্যদিবসেও যদি একই ধারা অব্যাহত থাকে, তাহলে এ সপ্তাহেই ডিএসইএক্স ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারে বলে তাদের ধারণা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১১ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ দশমিক ০৩ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ২৪ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিন ডিএসইতে মোট প্রায় ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ২৩২ কোটি ১৪ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মোট ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ১০ লাখ টাকা।
সিএসইতে এদিন ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টির দর বেড়েছে, ৮৯টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬৭ দশমিক ৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৭৭৮ দশমিক ৪৬ পয়েন্টে উন্নীত হয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১১৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি









.jpg&w=50&h=35)
