ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা

২০২৬ জুলাই ১৩ ১৮:৪৭:৫১
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য উল্লেখ করার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানায়, ভিসার আবেদন ফরমে তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া হলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

দূতাবাস জানায়, আবেদনকারীরা ফরমে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য—এই মর্মে প্রত্যয়ন করে আবেদন জমা দেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করা হলে তা ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মার্কিন দূতাবাস আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় সব তথ্য যথাযথভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে