ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ

২০২৬ জুলাই ১৩ ১১:০০:৪১
জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরের ৬২টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা ২০২৬ সালেও বহাল রেখেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এই সুবিধার আওতায় থাকা দেশের নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে অবস্থান করতে পারবেন। তারা পর্যটন, ব্যবসায়িক সফর কিংবা পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

তবে এই ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে জার্মানিতে চাকরি বা কর্মসংস্থানের সুযোগ থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিসামুক্ত দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, ইউক্রেনসহ মোট ৬২টি দেশ ও অঞ্চল।

এছাড়া, তালিকাভুক্ত কয়েকটি দেশের নাগরিকরা জার্মানিতে প্রবেশের পর দেশটির প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী নির্দিষ্ট ধরনের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।

জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসামুক্ত প্রবেশের এই সুবিধা শুধুমাত্র স্বল্পমেয়াদি সফরের জন্য প্রযোজ্য। দীর্ঘমেয়াদি বসবাস, কাজ বা পড়াশোনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসা ও অনুমতির নিয়মই কার্যকর থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে