ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!

২০২৬ জুলাই ১০ ১৯:২৭:০৭
আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে টুর্নামেন্টে ব্যস্ততার মধ্যেই এক ম্যাচ নিষেধাজ্ঞার সম্ভাবনা তৈরি হয়েছে এই তারকার সামনে।

আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে দলটিকে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে। অন্যদিকে, ২৯ জুলাই অনুষ্ঠিত হবে মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচ। বিশ্বকাপ শেষে বিশ্রাম বা ক্লান্তির কারণে মেসি ওই ম্যাচে অংশ নিতে না পারলে এমএলএসের নিয়ম অনুযায়ী তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

এমএলএসের বিধি অনুযায়ী, কোনো খেলোয়াড় যথাযথ অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে পরবর্তী লিগ ম্যাচে তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

এটি মেসির জন্য নতুন কোনো পরিস্থিতি নয়। গত বছরও অতিরিক্ত ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে না খেলায় মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা এমএলএসের এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।

এদিকে, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। শেষ আটের লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

তবে মেসির নিষেধাজ্ঞার বিষয়টি নির্ভর করবে তিনি অল-স্টার ম্যাচে অংশ নেন কি না এবং অনুপস্থিত থাকলে সেটি এমএলএস কর্তৃপক্ষ অনুমোদিত কারণ হিসেবে বিবেচনা করে কি না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে