ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর

২০২৬ জুলাই ১০ ১৯:২০:২৮
বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত আরও অন্তত দুই থেকে একদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতসংক্রান্ত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

টানা বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চল ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। এছাড়া কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া জলাবদ্ধ বা ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে