ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ

২০২৬ জুলাই ১০ ১১:৩২:০৩
১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: একদিন আগেই ভরিপ্রতি সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৯ জুলাই বাজুস ভরিপ্রতি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা এবং অন্য একটি ক্যাটাগরিতে ২৯২ টাকা কমিয়েছিল। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও দাম বাড়ানো হলো।

বাজুসের ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

এছাড়া, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে