ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাটা সু কোম্পানির এজিএমে ডিভিডেন্ড অনুমোদন

২০২৬ জুন ৩০ ১৮:১৭:৫৬
বাটা সু কোম্পানির এজিএমে ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ২০২৫ অর্থবছরের জন্য পরিশোধিত মূলধনের ওপর ২৪৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা। এ সময় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশেও সম্মতি দেন।

অনুমোদিত ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশের মধ্যে ১৪৩ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের পরিশোধ করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়েছে।

সভায় চেয়ারম্যান ছাড়াও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সাল উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভা শেষে চেয়ারম্যান শৈবাল সিনহা কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী এবং সরকারের প্রতি তাদের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে