ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

২০২৬ জুন ১৭ ১৫:১২:১৩
চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংক ও একটি বিমা কোম্পানির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট রেটিং এজেন্সিগুলো প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর দীর্ঘমেয়াদি সার্ভেইলেন্স রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।

একই রেটিং এজেন্সি প্রাইম ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি সার্ভেইলেন্স রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটির আউটলুকও ‘স্ট্যাবল’ রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং প্রদান করা হয়েছে।

সিটি ব্যাংক পিএলসিও সিআরএবির কাছ থেকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং পেয়েছে। কোম্পানিটির ক্ষেত্রেও স্থিতিশীল আউটলুক বহাল রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, আইসিবি ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (আইসিআইসিএল)-এর ক্লেইম পেইং অ্যাবিলিটি (সিপিএ) রেটিং ঘোষণা করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এএসিআরএসএল)। রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘমেয়াদি সিপিএ রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আউটলুক ‘স্ট্যাবল’ রাখা হয়েছে।

আইসিআইসিএলের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রকাশিত রেটিং অনুযায়ী, চারটি প্রতিষ্ঠানই দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে, যা তাদের আর্থিক সক্ষমতা ও দায় পরিশোধের শক্তিশালী অবস্থানের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে