ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ

২০২৬ জুন ১৩ ১৪:৪৮:০২
সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা এখন থেকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট ও নন-ইমিগ্রান্ট ভিসা-সংক্রান্ত সেবায় বিশেষ ছাড় পাবেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ইমিগ্রেশন ও বিনিয়োগবিষয়ক আইন প্রতিষ্ঠান রাজু ল’র সঙ্গে ডিআরইউ একটি সমঝোতা চুক্তি করেছে।

গত সোমবার ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং রাজু ল’ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার সমীর বিশ্বাস চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ডিআরইউ সদস্যরা ইবি-১, ইবি-৩, ফ্যামিলি পিটিশনসহ বিভিন্ন ইমিগ্রান্ট ভিসা সেবায় রাজু ল’র সার্ভিস ফি থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়া টুরিস্ট বা বি-১/বি-২ ভিসা প্রসেসিং সেবায় পাবেন ৩০ শতাংশ ছাড়।

এই সুবিধা পেতে সদস্যদের ডিআরইউ পরিচয়পত্র বা সংগঠনের ওয়েবসাইটে নাম থাকার প্রমাণ এবং নিজ নিজ গণমাধ্যমের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। সুবিধাটি রাজু ল’র দেশ-বিদেশের সব শাখা অফিসে প্রযোজ্য।

রাজু ল’র ঢাকায় কারওয়ান বাজারে একটি শাখা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টাসহ দুবাই এবং পর্তুগালে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সদস্যদের কল্যাণে নেওয়া ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে। পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ করতে এটি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, রাজু ল’র সঙ্গে যুক্ত অনেক কর্মকর্তা বাংলাদেশি হওয়ায় দেশের নাগরিকরা সেবা গ্রহণে বাড়তি সহযোগিতা পাবেন।

রাজু ল’র প্রধান নির্বাহী কর্মকর্তা রোকন উদ্দিন বলেন, সাংবাদিকদের জন্য ইতিবাচক কিছু করতে পারা তাঁর জন্য আনন্দের। যুক্তরাষ্ট্রের ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য প্রতিষ্ঠানটির সব শাখা সাংবাদিকদের সহযোগিতা দিতে প্রস্তুত।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে