কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: কারাগারের নির্জন দিনগুলোতে গান ছিল বন্দিজীবনের অন্যতম সঙ্গী। আর সেই গানের আসরের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। তবে একটি গান কখনো গাইতে দেননি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। কারণ, গানটির প্রতিটি শব্দে জড়িয়ে ছিল তার প্রিয় ছোট ভাইয়ের স্মৃতি।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে আলাপকালে কারাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন সদ্য কারামুক্ত আইভী। এ সময় ভাইয়ের প্রসঙ্গ উঠতেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
আইভী জানান, কারাগারে প্রায়ই বন্দিদের অবসর সময় কাটত গানের আসরে। সেখানে মমতাজ বেগম নিয়মিত গান গাইতেন। বিভিন্ন লোকগীতি, পালাগান ও জনপ্রিয় গান শুনে সময় কাটলেও একটি নির্দিষ্ট গান না গাওয়ার অনুরোধ করেছিলেন তিনি।গানটি ছিল—‘আমার ভাইয়েরে কইও নাইওর আনতো গিয়া’।
আইভীর ভাষায়, এই গান শুনলেই তার ছোট ভাই আহমদ আলী রেজা রিপনের মুখ ভেসে উঠত। ভাইকে হারানোর শোক তখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি। তাই মমতাজকে বলেছিলেন, ‘আপা, এই গানটা এখন গাইবেন না। যদি কখনো আমি মুক্তি পাই, সেদিন চাইলে গাইবেন। তখন পরিবারের মানুষদের কাছে গিয়ে কাঁদতে পারব।’
কারাগারে থাকা অবস্থায় প্রতিদিনই ভাইয়ের কথা মনে পড়ত বলে জানান আইভী। তিনি বলেন, ‘ভাইটা চলে যাওয়ার পর আমি তাকে শেষবারের মতোও দেখতে পারিনি। জেলের ভেতরে বসে শুধু স্মৃতিগুলো মনে করতাম। ওই গানটা শুনলে নিজেকে সামলাতে পারতাম না।’
সবচেয়ে আবেগঘন বিষয় হলো, মুক্তির দিন বিকেলে কারাগারের গানের আসরে মমতাজ বেগম ঠিক সেই গানটিই গেয়েছিলেন। কিন্তু তখনও আইভী জানতেন না, কয়েক ঘণ্টা পরই তিনি মুক্তি পেতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘মমতাজ আপা যখন গানটি গাইছিলেন, তখন মনে হয়েছিল ভাইয়ের স্মৃতিগুলো যেন আবার ফিরে এসেছে। পরে জানতে পারি, সেদিনই আমার মুক্তির আদেশ কার্যকর হচ্ছে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে মারা যান আইভীর ছোট ভাই আহমদ আলী রেজা রিপন। পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য হিসেবে রিপনের মৃত্যু আইভীর জীবনে গভীর শোকের সৃষ্টি করে।
রিপনের স্ত্রী চার বছর আগেই মারা গেছেন। তাদের তিন সন্তান বর্তমানে আইভীর তত্ত্বাবধানে রয়েছে। ভাইয়ের মৃত্যুর মাত্র এক মাসের মাথায় ৯ মে গ্রেপ্তার হন আইভী। ফলে পরিবারের সবচেয়ে কঠিন সময়ে তিনি সন্তানদের পাশে থাকতে পারেননি।
জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে ফেরেন তিনি। এরপর থেকেই আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক সহকর্মীদের আগমনে ব্যস্ত সময় পার করছেন।
বৃহস্পতিবার বিকেলে আইভীর বাসায় দেখা করতে আসেন সাবেক নারী কাউন্সিলর মিনুয়ারা বেগম, শাওন অংকন, সাদিয়া সাউদ এবং সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা অলিউর রহমান।
আলাপচারিতার একপর্যায়ে ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আইভী। উপস্থিত অনেকেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সময় ধরে আবেগ নিয়ন্ত্রণ করতেও কষ্ট করতে দেখা যায় তাকে।
এদিকে আইভীর বাসভবনের সামনে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলেও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, এটি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে করা হয়নি।
তার ভাষ্য, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে দেওভোগ এলাকাতেও চারটি ক্যামেরা বসানো হয়েছে।
তিনি আরও বলেন, আইভীর সঙ্গে সাধারণ মানুষ দেখা করতে পারবেন। তবে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা সভা-সমাবেশে জড়িত হচ্ছেন কি না, তা আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করবে। আইন লঙ্ঘনের কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে হাইকোর্ট ও আপিল বিভাগের বিভিন্ন আদেশে সব মামলায় তার জামিন বহাল থাকে। আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
কারামুক্তির পর প্রথমবারের মতো প্রকাশ্যে জেলজীবনের স্মৃতি তুলে ধরতে গিয়ে আইভীর কণ্ঠে বারবার ফিরে এসেছে একটিই নাম—তার প্রয়াত ভাই রিপন। আর সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি গান আজও তাকে গভীরভাবে নাড়া দেয়।
ওমর আলী/
পাঠকের মতামত:
- কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
- ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শীর্ষ পদে উন্নীত পাঁচ কর্মকর্তা
- বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর জোর নতুন চেয়ারম্যানের
- প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি! অবশেষে ধরা
- সন্তানদের অবহেলায় মৃত্যু? অনুসন্ধানে বেরিয়ে এলো ভিন্ন চিত্র
- জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!
- ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
- ০৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন যারা
- ০৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপের বিবরণ দিয়ে বিদায় নিলেন বিএসইসি চেয়ারম্যান
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জীবন বাঁচাতে জেনে রাখুন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
- বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা
- জেমস বন্ড সাজে চমক দিলেন ট্রাম্প
- ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- ইসলামী ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান
- শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর অর্থে নতুন অবকাঠামো ও যন্ত্রপাতি
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ ট্রাম্পের
- মিরপুরের বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্ম সচিবকে প্রত্যাহার
- আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার
- বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী
- মমতার দলে সংকট ঘনীভূত, সামনে বড় বিভাজন
- বড় ধাক্কা গ্রাহকদের! আবারও বাড়ল বিদ্যুতের দাম
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ













