ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন

২০২৬ জুন ০৪ ১৭:০৩:৩৮
ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকধারী দুই ব্রোকারেজ প্রতিষ্ঠানের একজন করে অনুমোদিত প্রতিনিধির (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিএসইর ট্রেক নম্বর-১১ধারী ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তাদের একজন অনুমোদিত প্রতিনিধি আহসানুর রহমানের দায়িত্ব প্রত্যাহার করেছে।

একইভাবে ডিএসইর ট্রেক নম্বর-২১১ধারী বুড়িগঙ্গা ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডও তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. নাসির উদ্দিনের দায়িত্ব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

এ সংক্রান্ত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তবে দায়িত্ব প্রত্যাহারের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে