ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

আশুরার ছুটি নিয়ে নতুন তথ্য, যা জানা জরুরি

২০২৬ জুন ০৩ ১০:৩৩:১৭
আশুরার ছুটি নিয়ে নতুন তথ্য, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকলেও অতিরিক্ত কোনো কর্মদিবস ছুটি হিসেবে যোগ হচ্ছে না। কারণ, সম্ভাব্য ছুটির দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়ছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আশুরার সম্ভাব্য ছুটি ২৬ জুন (শুক্রবার) নির্ধারিত রয়েছে। এদিন সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আশুরার তারিখ একদিন পরিবর্তিত হতে পারে। জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন এবং আশুরা পালিত হবে ২৬ জুন, শুক্রবার। আর জিলহজ ৩০ দিনে পূর্ণ হলে মহররম শুরু হবে ১৭ জুন থেকে, সেক্ষেত্রে আশুরা হবে ২৭ জুন, শনিবার।

উভয় সম্ভাবনাতেই আশুরা সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাচ্ছেন না।

উল্লেখ্য, হিজরি সনের প্রথম মাস মহররম। এ মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়, যা ইসলামী ইতিহাস ও ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে